খেলা

খোলস ছেড়ে রিয়ালকে জেতালেন হ্যাজার্ড

খোলস ছেড়ে রিয়ালকে জেতালেন হ্যাজার্ড
খোলস ছেড়ে রিয়ালকে জেতালেন হ্যাজার্ড

গোল করেছেন হ্যাজার্ড। গোল করিয়েছেন হ্যাজার্ড। সাবেক চেলসি তারকা কাটিয়েছেন গোল খরা। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে আগের পাঁচ ম্যাচে গোল পাননি তিনি। রিয়ালকেও তাই ঠিক সেরা ছন্দে দেখা যায়নি। রিয়াল কোচ থেকে লস ব্লাঙ্কোস ভক্তরা তাকিয়ে ছিলেন এডেন হ্যাজার্ডের গোলে ফেরার দিকে। শনিবার রাতে বেলজিয়াম তারকা সেই প্রত্যাশা মেটালেন। রিয়ালের হয়ে করলেন প্রথম গোল। তার দারুণ পারফরম্যান্সে বার্নাব্যুতে লস ব্লাঙ্কোসরা ৪-২ গোলের বড় জয় পেয়েছে।

শনিবার লা লিগার ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই চলতি মৌসুমে দারুণ খেলা গ্রানাডা গোল হজম করে। ম্যাচের দুই মিনিটের মাথায় রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা দলকে লিড এনে দেন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন চলতি মৌসুমে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রিয়ালে আসা হ্যাজার্ড।তাকে গোল করতে সহায়তা করেন ফেদে ভালভার্দে। তার বল ধরে বক্সের শুরুর প্রান্ত থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ এক চিপ করে বল জালে জড়ান হ্যাজার্ড।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করান সাবেক ব্লুস তারকা। বদলি নামা লুকা মডরিচের করা ওই গোলে অবশ্য হ্যাজার্ড কৃতিত্ব দাবি করতে পারবেন না। তার বক্সের বাইরে টোকা দেওয়া বলটি পান মডরিচ। সেটা ধরে বক্সের বাইরে থেকে জোরালো শট জালে জড়ান। লস ব্লাঙ্কোসরা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। তখন রিয়ালের সামনে আরও বড় জয় অপেক্ষা করছে। তবে চলতি মৌসুমে রিয়াল হুট করেই তাল-গোল পাকিয়ে ফেলছে। এ ম্যাচেও অনেকটা তেমনই হয়েছিল।

ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় চলতি মৌসুমে লা লিগার (৮ ম্যাচে) পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা গ্রানাডা। এরপর ম্যাচের ৭৭ মিনিটে গোল করে ম্যাচের রঙ বদলে ফেলে গ্রানাডা।গোল শোধ দিয়ে রিয়ালের মাঠ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে রিয়ালের সমান পয়েন্ট অর্জনের চেষ্টা চালায় তারা। কিন্তু ম্যাচের যোগ করা সময়ে জেমস রদ্রিগেজ গোল করে তাদের সেই আশা শেষ করে দেয়। জিদানের শিষ্যরা মাঠ ছাড়ে বড় জয় নিয়েই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ