খেলা

আফ্রিদি-কোহলির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মোহাম্মদ নবী

আফ্রিদি-কোহলির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মোহাম্মদ নবী
আফ্রিদি-কোহলির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মোহাম্মদ নবী

কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি এবং বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন মোহাম্মদ নবী।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ১১টি ম্যাচ সেরার পুরস্কার জিতে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক নবী। তিনি ৬৮ ম্যাচ খেলে ১১টি ম্যাচ সেরার পুরস্কার জেতেন। তার চেয়ে তিন ম্যাচ বেশি খেলে ১১টি পুরস্কার জেতেন বিরাট কোহলি। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ৯৯টি ম্যাচ খেলে ১১টি ম্যাচ সেরার পুরস্কার জেতেন।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট তথা টি-টোয়েন্টির ইন্ডিভিজুয়াল বস হিসেবে বেশ পরিচিত ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এ তারকা ব্যাটসম্যান ৫৮ ম্যাচ খেলে ৯টি ম্যাচ সেরার পুরস্কার জেতেন। এ ছাড়া ৯টি করে ম্যাচ জেতেন শেন ওয়াটসন, আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

টেস্টে সর্বোচ্চ ২৩টি ম্যাচ সেরার পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক কেলিস। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৬২টি ম্যাচে সেরার পুরস্কার জেতেন সেঞ্চুরির সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়া শচীন টেন্ডুলকার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ