খেলা

বিসিবির পরবর্তী সভায় লোকমানের বিষয়ে সিদ্ধান্ত

বিসিবির পরবর্তী সভায় লোকমানের বিষয়ে সিদ্ধান্ত
বিসিবির পরবর্তী সভায় লোকমানের বিষয়ে সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ড সভায় পরিচালক লোকমান হোসেন ভুঁইয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়েছে।

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে অবৈধ ক্যাসিনো ব্যবসা চালানোর দায়ে সম্প্রতি নিজ বাসা থেকে অবৈধ মদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন লোকমান হোসেন। এর আগে ক্লাবে অভিযান চালিয়ে বেশ কিছু ক্যাসিনো সামগ্রী উদ্ধার করে পুলিশ। এসময় ১২টি ওয়াকিটকি ও টাকা গণনাকারী মেশিনও জব্ধ করে পুলিশ।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন এই ঘটনায় তিনি ‘হতবাগ’ হয়েছেন। মোহামেডান ক্লাবে যে ক্যাসিনো বসানো হয়েছে সেটি একবারের জন্যও তাকে জানাননি লোকমান।

গত ৬ অক্টোবর অবৈধ মাদক রাখার দায়ে লোকমানকে জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার একটি আদালত।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, পরবর্তী বোর্ড সভায় লোকমানের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন,‘ আমাদের বোর্ড সভাপতি আগেই পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, অপরাধ প্রমাণিত হলে লোকমানকে শাস্তি পেতে হবে। আমরা এ বিষয়টির অপেক্ষায় রয়েছি। এরপরই তার বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। আমাদের পরবর্তী বোর্ড সভাতেই তার বিষয়ে আলোচনা করা হবে।’

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী পরিষদ, বোর্ডের পরিচালক, বেতনভোগী কর্মচারী এবং খেলোয়াড়দেরকে বাংলাদেশের ক্রিকেটের মর্যাদা ধরে রাখতে হবে। এ বিষয়ে একটি আচরণবিধিও রয়েছে।

গঠনতন্ত্রের ২৫.১.২.৩ ধারায় বলা আছে কেউ যদি বোর্ডের ভাবমূর্তি ক্ষুন্ন করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এখতিয়ার বোর্ডের রয়েছে।

এ জন্য বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করবে। এতে অপরাধ প্রমাণিত হলে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এখতিয়ার বোর্ডের রয়েছে। তবে শাস্তির বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপীলের সুযোগও থাকছে। তিনি কমিটির কাছে, বোর্ড পরিচালকদের কাছে এবং সর্বোপরি বোর্ডের বার্ষিক সাধারণ সভায়ও এ বিষয়ে আপীল করতে পারবেন। তবে সাধারণ সভায় নেয়া সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে। সাধারণ সভায় নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে কোথাও আপীল করার সুযোগ নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ