খেলা

ফের বাংলাদেশে খেলতে আসছেন মেসি-ডি মারিয়ারা

ফের বাংলাদেশে খেলতে আসছেন মেসি-ডি মারিয়ারা
ফের বাংলাদেশে খেলতে আসছেন মেসি-ডি মারিয়ারা

আগামী মাসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও পারাগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরবেন সুপারস্টার লিওনেল মেসি। আশা করা হচ্ছে, দুই ম্যাচেই খেলবেন তিনি।

চলতি মাসে ইউরোপে জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর পর আসছেন নভেম্বরে এশিয়া সফরে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী ১৫ নভেম্বর সৌদি আরবে ব্রাজিলের মোকাবেলা করবেন আর্জেন্টাইনরা। তিন মাসের নির্বাসন কাটিয়ে ওই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন মেসি।

এর তিন দিন পর (১৮ নভেম্বর) বাংলাদেশে প্যারাগুয়ের বিপক্ষে খেলবেন আলবিসেলেস্তেরা। এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো ঢাকা সফর করেন তারা। ওই সফরে আফ্রিকার ফুটবল পরাশক্তি নাইজেরিয়াকে ১-০ গোলে হারান মেসি-ডি মারিয়ারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ