খেলা

নেইমার কি রেকর্ড ছুঁতে পারবেন!

নেইমার কি রেকর্ড ছুঁতে পারবেন!
নেইমার কি রেকর্ড ছুঁতে পারবেন!

রেকর্ডটা আগেই হয়ে যেত নেইমার দি সিলভা জুনিয়রের। কিন্তু ইনজুরির কারণে ঘরের মাঠে কোপা আমেরিকায় খেলতে পারেননি তিনি। তবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামলেই নতুন এক মাইলফলক ছুঁয়ে ফেলবেন ব্রাজিল ফরোয়ার্ড নেইমার। সিঙ্গাপুরে সেনেগালের বিপক্ষে ম্যাচটি হবে সেলেকাওদের জার্সিতে তার শতমত ম্যাচ।

নেইমারের ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় ২০১০ সালে। সেবার বিশ্বকাপে অবশ্য তার খেলা হয়নি। তবে ২০১০ সালের পরে নেইমার জাতীয় দলের নিয়মিত মুখ। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৯৯ ম্যাচ খেলে নেইমার করেছেন ৬১ গোল। আর একটি গোল করলে ব্রাজিলের সর্বকালের সেরা স্ট্রাইকার খ্যাত রোনালদোর পাশে বসবেন তিনি। রোনালদো ব্রাজিলের জার্সিতে ৯৮ ম্যাচে করেছেন ৬২ গোল। সিঙ্গাপুরে ব্রাজিল খেলবে দুটি প্রীতি ম্যাচ। সেনেগাল-নাইজেরিয়া ম্যাচ মিলিয়ে তাই দুই গোল করতে পারলে স্বদেশি রোনালদোকে ছাড়িয়ে যাবেন নেইমার।

নেইমার অবশ্য আগেই ম্যাচ খেলার দিক থেকে রোনালদো-পেলেদের ছাড়িয়ে গেছেন। ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার পেলে দেশের হয়ে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছেন। পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড নেইমার ভাঙতে পারবেন কি-না বলা মুশকিল। কিন্তু পেলে-রোনালদো দেশের হয়ে একশ' ম্যাচ খেলতে পারেননি। যা জুনিয়র পেলে খ্যাত নেইমার করে দেখাচ্ছেন।

ব্রাজিলের জার্সিতে শততম ম্যাচ খেলা ফুটবলার অবশ্য বেশি নেই। এই তালিকায় সবার ওপরে আছেন কাফু। তিনি সেলেকাওদের জার্সি পরে মাঠে নেমেছেন ১৪২ বার। রর্বাতো কার্লোস ব্রাজিরের জার্সিতে খেলেছেন ১২৭ ম্যাচ। ব্রাজিলের জার্সিতে এখনও মাঠ দাপিয়ে বেড়ানো এবং ২০২২ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখা দানি আলভেজ খেলেছেন ১১৬ ম্যাচ। লুসিও এবং ক্লদিও টাফায়েল যথাক্রমে ১০৫ ও ১০১টি ম্যাচ খেলেছেন। একশ'র মাইলফলক ছুঁয়েই ক্যারিয়ার থেমেছে রবিনহোর।

মাইলফলকের সামনে থাকা নেইমারের পিএসজি সতীর্থ এবং ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনোস বলেন, 'যারা নেইমারের বন্ধু তারা চান তিনি ভালো খেলুক। চান তিনি এবং তার দল জিতুক। গোল করুক এবং গোলের দিক থেকে সবাইকে ছাড়িয়ে যাক। কারণ সে দারুণ এক ফুটবলার। দারুণ এক মানুষ।' ব্রাজিল এর আগে ২০১৪ সালে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে সিঙ্গপুর ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ