বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানো ইনফান্তিনো বাংলাদেশে আসছেন আগামী ১৬ অক্টোবর। ১৬ অক্টোবর বিকেলের ঢাকায় পা রাখবেন ফিফা সভাপতি। ১৭ অক্টোবর রাতে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।
শুক্রবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাফুফের বিশেষ আমন্ত্রণে সৌজন্য সফরে আসছেন তিনি। এখনও তার সফরসূচির সব কিছু বিষয় চূড়ান্ত হয়নি। শুধু আসা ও যাওয়ার বিষয়টি ঠিক হয়েছে। খুব সম্ভবত তিনি মঙ্গোলিয়া থেকে বাংলাদেশে আসবেন।’ বাংলাদেশে এ নিয়ে কোনো ফিফা সভাপতির চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে প্রথম হোয়াও হ্যাভেলেঞ্জ এসেছিলেন। এরপর সেপ ব্লাটার দুইবার এসেছিলেন। ২০০৬ ও ২০১২ সালে।
ইনফান্তিনো আসছেন তৃতীয় ফিফা সভাপতি হিসেবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: