খেলা

ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়লেন কেনিয়ার এলিউড কিপচগ

ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়লেন কেনিয়ার এলিউড কিপচগ
ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়লেন কেনিয়ার এলিউড কিপচগ

ম্যারাথনে নতুন এক ইতিহাস রচনা করলেন কেনিয়ার ‘সুপার হিউম্যান’ এলিউড কিপচগ। প্রথমবারের মত দুই ঘন্টার কম সময়ে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। আজ শনিবার অস্ট্রিয়ার ভিয়েনা পার্কে বিশেষভাবে প্রস্তুতকৃত কোর্সে অনুষ্ঠিত হয় এই ম্যারাথন।

নির্ধারিত ২৬.২ মাইল(৪২.২ কিলোমিটার) দৌঁড়াতে এক ঘন্টা ৫৯ মিনিট ৪০.২ সেকেন্ডে সময় নিয়েছেন কেনিয়ার ৩৪ বছর বয়সী কিপচগ। যার মাধ্যমে নিজের আগের রেকর্ডটিই ভেঙ্গে ফেলেন তিনি।

পুরুষ ম্যারাথনের আগের বিশ্ব রেকর্ডটিও দখলে ছিল অলিম্পিক জয়ী এ এ্যাথলেটের দখলে রয়েছে। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর বার্লিন ম্যারাথনে ২ঘন্টা ১ মিনিট ৩৯ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছিলেন তিনি। কেনিয়ার এই বিশ্ব রেকর্ডধারী বলেন, ‘আমি চেষ্টা করেছি এবং দুই ঘন্টার নীচে নামিয়ে আনতে পেরে দারুণভাবে আনন্দিত। এখন আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। এর দ্বারা আমি অন্য মানুষকেও অনুপ্রানীত করতে পারব। তারা বুঝবে যে, কোন মানুষকেই সীমাবদ্ধ রাখা যাবেনা। আশা করছি ভবিষ্যতে আরো অনেক অ্যাথলেট দুই ঘন্টার কম সময়ে ম্যারাথনের দূরত্ব অতিক্রম করতে পারবে।’ নিজের ফিনিশিং লাইন অতিক্রম করার মুহূর্তটিকে ‘জীবনের সেরা সময়’ বলে উল্লেখ করেছেন কিপচগ।

ধারাবাহিক ভাবেই প্রতি কিলোমিটার অতিক্রম করতে ২.৫০ মিনিট বা এর কাছাকাছি সময় ব্যয় করেছেন কিপচগ। এভাবেই হাসতে হাসতেই ফিনিশিং লাইন অতিক্রম করেন তিনি। সপ্তাহের শুরুর দিকেই তিনি বলেছিলেন, ‘চাঁদে প্রথম মানুষের পদার্পনের মত নতুন একটি ইতিহাস রচনার প্রস্তুতি নিয়েই’ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যাচ্ছেন তিনি।

অবশ্য এই রেকর্ডটি ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) অফিসিয়াল স্বীকৃতি পাবে না। কারণ এটি তাদের স্বীকৃত কোন প্রতিযোগিতা ছিলনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ