খেলা

ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন ফিল সিমন্স

ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন ফিল সিমন্স
ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন ফিল সিমন্স

আবারও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল সিমন্স। আগামী চার বছরের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ক্যারিবীয় বোর্ড একই সঙ্গে তিন সদস্যের সিলেকশন প্যানেলের নামও ঘোষণা করেছে।

কোচ নিয়োগ প্রক্রিয়ায় ক্রিকেট বোর্ড আগেই ঘোষণা করে দিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের বাইরের কেউ এই পদের জন্য আবেদন করতে পারবে না। ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট এক বিবৃতিতে বলেছেন, ‘ফিল সিমন্সকে ফিরিয়ে আনা হয়েছে অতীত কোনো ভুলকে সঠিক করার জন্য নয়। তবে, আমি মনে করি বোর্ড সঠিক সময়ে সঠিক ব্যক্তিকেই বাছাই করে নিয়েছে।’

সদ্য বিদায়ী ভারপ্রান্ত কোচ ফ্লয়েড রেইফারের প্রশংসা করেন তিনি। ‘আমি ফ্লয়েড রেইফারের কঠিন পরিশ্রমের প্রশংসা করতে চাই। অন্তর্বর্তীকালীন সময়ে কঠোর পরিশ্রম করে গেছেন তিনি।’

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বল্প সময়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ফিল সিমন্স। এরপর আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। যার অধীনে থেকে আফগানরা ২০১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ