খেলা

ফিফা সভাপতি আসছেন আজ

ফিফা সভাপতি আসছেন আজ
ফিফা সভাপতি আসছেন আজ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক দিনের শুভেচ্ছা সফরে আজ বুধবার বিকালে বাংলাদেশে আসছেন। বাংলাদেশে কোনো ফিফা সভাপতির চতুর্থ সফর এটি। এর আগে আশির দশকে হোয়াও হ্যাভেলাঞ্জ প্রথম ফিফা সভাপতি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। এরপর ২০০৬ ও ২০১২ সালে বাংলাদেশে এসেছিলেন সেপ ব্ল্যাটার।

৫০ ছুঁইছুঁই ফিফা সভাপতির সঙ্গে আসবেন ফিফার ডেপুটি সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্টর্ম, চিফ অব কমিউনিকেশন্স অনফ্রে কস্তা, এশিয়া ও ওশেনিয়ার সদস্য সংস্থাগুলোর ব্যবস্থাপক সঞ্জীবন বালাসিংঘম ও ইনফান্তিনোর অফিস ম্যানেজার ফ্রেদেরিকো র্যাভিংলিওন।

আজ বিকালে মঙ্গোলিয়া থেকে ব্যক্তিগত বিমানে করে ঢাকায় পা রাখার পর আগামীকাল সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন তিনি। এরপর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীনের সঙ্গে বৈঠক শেষে লাওসের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ