খেলা

১৭ বছর বয়সে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জয়সওয়াল

১৭ বছর বয়সে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জয়সওয়াল
১৭ বছর বয়সে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জয়সওয়াল

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৭ বছর ২৯২ দিনে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে বাঁ-হাতি ওপেনার যশবি জয়সওয়াল।

ভারতের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে ব্যাঙ্গালুরুতে ঝাড়খন্ডের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে নিজের চতুর্থ ম্যাচে ১৫৪ বলে ১৭টি চার ও ১২টি ছক্কা ২০৩ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। যার মাধ্যমে লিষ্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ট ব্যাটসম্যান হিসেবে ডাবল-সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন জয়সওয়াল।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এত কম বয়সে আর কোন ব্যাটসম্যানই ডাবল-সেঞ্চুরি করতে পারেননি। এছাড়া এই ইনিংসে ১২টি ছক্কা মেরেছেন জয়সওয়াল। যা বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

সবমিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা সপ্তম ভারতীয় ব্যাটসম্যান জয়সওয়াল। তার আগে এই রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন শচীন টেন্ডুলকার, বিরেন্দার শেবাগ, রোহিত শর্মা (তিনবার), শিখর ধাওয়ান, করণ বীর কৌশল এবং সঞ্জু স্যামসন। এরমধ্যে এবারের আসরে কৌশল ও স্যামসন ডাবল-সেঞ্চুরি করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ