খেলা

ঢাকা সফরে ব্যস্ত দিন কাটাচ্ছেন ফিফা সভাপতি

ঢাকা সফরে ব্যস্ত দিন কাটাচ্ছেন ফিফা সভাপতি
ঢাকা সফরে ব্যস্ত দিন কাটাচ্ছেন ফিফা সভাপতি

বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফার) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের আমন্ত্রণে দেশে এসেছেন তিনি।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। আজ তাঁর ব্যস্ত সময় কাটানোর কথা রয়েছে।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইনফান্তিনো। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। এর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে যাবেন বিশ্ব ফুটবলের এ শীর্ষকর্তা।

ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার পর এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে এটিই প্রথম সফর তার।

বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ফুটবল নিয়ে বাংলাদেশে কাজ করার অনেক ক্ষেত্র আছে। আমরা একসঙ্গে অনেক দূর এগিয়ে যেতে চাই।

ফিফার সভাপতিকে দেশের ফুটবল উন্নয়নের নানা দিক তুলে ধরবেন বাফুফে বস। অধিকতর উন্নতিতে আরও কী করা যায়, তা নিয়েও আলোচনা হবে। এ ছাড়া নারী ও বয়সভিত্তিক ফুটবল নিয়েও আলোচনা করার কথা রয়েছে।

সফর শেষে আগামীকাল শুক্রবার ঢাকা ছাড়ার কথা রয়েছে ইনফান্তিনোর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ