খেলা

পাকিস্তানে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

পাকিস্তানে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল
পাকিস্তানে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

তিন টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে গতকাল দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৫ সদস্যের এই দলের টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন সালমা খাতুন। আর ওয়ানডেতে নেতৃত্ব দেবেন রুমানা আহমেদ।

মূল দলের বাইরেও আট ক্রিকেটার থাকছেন স্ট্যান্ডবাই হিসেবে। ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ২৮ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ২ ও ৪ নভেম্বর দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

সবগুলো খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এর আগের দিন বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দলও গেছে পাকিস্তান সফরে। তারা খেলবে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে।

বাংলাদেশ নারী দল : সালমা খাতুন (টি-২০ অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়শা রহমান, নিগার সুলতানা জোতি (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, ইক্কা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা ও সানজিদা আক্তার।

স্ট্যান্ড-বাই : নাহিদা আকতার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, লাবনি আকতার, জিনাত আসিয়া অর্থি, সাবিকুন নাহার জেসমিন ও হ্যাপি ইসলাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ