খেলা

ঘরের মাঠে বার্সাকে রুখে দিল স্লাভিয়া

ঘরের মাঠে বার্সাকে রুখে দিল স্লাভিয়া
ঘরের মাঠে বার্সাকে রুখে দিল স্লাভিয়া

চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট টেবিলের সবার নিচে থাকা স্লাভিয়া প্রাগের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো বার্সা। গত শনিবার লা লিগায় লেভান্তের মাঠে ৩-১ ব্যবধানে হেরেছিল কাতালান ক্লাবটি।

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে স্লাভিয়া প্রাগের বিপক্ষে খেলতে নামে বার্সা। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে বার্সার রক্ষণভাগ ব্যস্ত রাখে স্লাভিয়ার খেলোয়াড়রা। কিন্তু ভাল ফিনিসারের অভাবে তারা গোলের দেখা পায়নি। প্রথম পাঁচ মিনিটে দুবার বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ালের গোল করতে ব্যর্থ হয় স্লাভিয়া। চতুর্দশ মিনিটে আক্রমণে উঠতে যাওয়া ওলাইয়াঙ্কাকে পেছন থেকে টেনে ধরে হলুদ কার্ড দেখেন পিকে। ৩৪তম মিনিটে ম্যাচে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া লিওনেল মেসির শট ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে কিছুটা স্বরুপে ফেরে বার্সেলোনা। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে মেসি-ডেম্বেলে। ৫৮ মিনিটে একবার উল্লাসের সুযোগ পেয়েছিল ন্যু ক্যাম্পের দর্শকেরা। কিন্তু মেসির বাড়ানো বল ভিদালের পা হয়ে জালে জড়ানোর আগে অফসাইডের ফাঁদে পড়েন মেসি। ৭৫ মিনিটে মেসির শট আটকে দিয়ে আরেকবার বার্সেলোনাকে গোলবঞ্চিত করেন স্লাভিয়ার গোলরক্ষক। ফলে গোলশূন্যভাবে ম্যাচটি শেষ হয়।

চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ২ পয়েন্ট নিয়ে টেবিলের সবার শেষে আছে স্লাভিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ