খেলা

গেঙ্ককে হারিয়ে গ্রুপ শীর্ষে লিভারপুল

গেঙ্ককে হারিয়ে গ্রুপ শীর্ষে লিভারপুল
গেঙ্ককে হারিয়ে গ্রুপ শীর্ষে লিভারপুল

গেঙ্ককে ২-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় পেল লিভারপুল। আর এই জয়ে গ্রুপ শীর্ষে জায়গা করে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গতকাল মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুল। এর ফলে ১৪তম মিনিটেই ভাইনালডাম গোলে লিড পায় দলটি।

তবে বিরতিতে যাওয়ার আগে ৪০তম মিনিটে সমতায় ফেরে গেঙ্ক। কর্নার থেকে হেডের মাধ্যমে গোলটি করেন সামাটা।

দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে আবারও এগিয়ে যায় লিভারপুল। মোহামেদ সালাহর পাস থেকে বল পেয়ে গোল করতে ভুল করনেনি অক্সলেড-চেম্বারলেইন। তবে ম্যাচের শেষ দিকে দারুণ একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি গেঙ্ক।

এই জয়ের পর চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে উঠল লিভারপুল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ