খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ফলে আগে বোলিং করবে বিরাট কোহলির ভারত। ইন্দোরে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

টি-টোয়েন্টি সিরিজে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ৩ ম্যাচ সিরিজ জিতে যায় ভারত। তবে শক্তিশালী টিম ইন্ডিয়ার বিপক্ষে টাইগারদের প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। টেস্ট সিরিজেও সেটা দেখাতে চান মুমিনুলরা।

এ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করছে বাংলাদেশ। সেই সঙ্গে নতুন অধ্যায় শুরু করছেন মুমিনুল। ক্যারিয়ারে প্রথম এবং ১১তম অধিনায়ক হিসেবে পথচলা শুরু করলেন তিনি।

টেস্ট র‌্যাংকিং ও শক্তিমত্তায় ভারতের চেয়ে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ। আইসিসি র‌্যাংকিংয়ে ১ নম্বরে আছে কোহলি অ্যান্ড কোং। সেখানে ৯ নম্বরে আছে টাইগাররা। এখন দেখার বিষয়, বহুল আলোচিত টেস্টে কেমন করে তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ