খেলা

ব্রাডম্যানের রেকর্ড ভাঙলেন মায়াঙ্ক

ব্রাডম্যানের রেকর্ড ভাঙলেন মায়াঙ্ক
ব্রাডম্যানের রেকর্ড ভাঙলেন মায়াঙ্ক

অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে ৭৬ রানের ইনিংস খেলেন মায়াঙ্ক আগারওয়াল। নিজের আগমনী বার্তা দেন তিনি। পরের তিন টেস্টে অবশ্য খুব একটা ভালো করতে পারেনি তিনি। ইনিংসে ভালো শুরু করেও আউট হয়ে যাচ্ছিলেন। কিন্তু ঘরের মাঠে পরের চার টেস্টে দুর্দান্ত ইনিংস খেলে জানিয়ে দিলেন ওপেনিংয়ে ভারতীয় দলে জায়গা পাকা করতে এসেছেন তিনি।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ডানহাতি ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল। ওই সিরিজেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। শুধু মায়াঙ্ক নন ওই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মাও ডাবল সেঞ্চুরি হাঁকান। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্দোরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি পেয়েছেন আগারওয়াল।

ক্যারিয়ারের অষ্টম টেস্টে এসে দুটি ডাবল সেঞ্চুরির মালিক হয়ে গেলেন তিনি। সঙ্গে একটা সেঞ্চুরি এবং তিনটি ফিফটি তার নামের পাশে। বাংলাদেশের বিপক্ষে ২৪৩ রানের এই ইনিংস খেলে দারুণ এক রেকর্ডও করে ফেলেছেন তিনি। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে কম ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরির মালিক এখন মায়াঙ্ক আগারওয়াল। তিনি ভেঙেছেন স্যার ডন ব্রাডম্যানের রেকর্ড।

ক্যারিয়ারের ১৩তম ইনিংসে এসে ব্রাডম্যান পেয়েছিলেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা। মায়াঙ্ক ৮ টেস্ট খেললেও এটা টেস্টে তার ১২তম ইনিংস। টেস্ট ক্যারিয়ারের ১২তম ইনিংসে এসে দুই ডাবল সেঞ্চুরি করে তিনি তাই ব্রাডম্যানের আগে নিজের নাম লিখিয়েছেন। মনে নিশ্চয় উঁকি দিচ্ছে মায়াঙ্ক আগারওয়াল এবং ব্রাডম্যানের আগে তাহলে কে। শচিন টেন্ডুলকারের বাল্যবন্ধু বিনোদ কাম্বলি। তিনি ক্যারিয়ারের মাত্র ৫ ইনিংসেই দুটি ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন। সে সময়ের সম্ভাবনাময় ক্রিকেটার কাম্বলির ক্যারিয়ার থমকে যায় ১৭ টেস্টে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ