খেলা

টটেনহ্যাম কোচ পচেত্তিনো বরখাস্ত

টটেনহ্যাম কোচ পচেত্তিনো বরখাস্ত
টটেনহ্যাম কোচ পচেত্তিনো বরখাস্ত

গত মৌসুমেই কোচ মারিসিও পচেত্তিনোর হাত ধরে ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিলো ইংলিশ ক্লাব টটেনহ্যাম। পচেত্তিনোও চলে এসেছিলেন সেরা কোচদের তালিকায়। অথচ এই মৌসুমের মাঝামাঝি এসে বাজে পারফরমেন্সের জন্য বরখাস্ত হলেন এই আর্জেন্টাইন কোচ।

চলতি মৌসুমে লিগে টটেনহ্যামের দুঃসময় যেন কাটছেই না। প্রথম ১২ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটিতে। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলেও তাদের অবস্থান ১৪তম। মূলত লিগের ফর্মের কারণেই পচেত্তিনোকে বরখাস্ত করা হয়েছে বলে মঙ্গলবার রাতে জানিয়েছে টটেনহাম।

২০১৪ সালের মে মাসে টটেনহ্যামের দায়িত্ব পেয়েছিলেন পচেত্তিনো। সাড়ে পাঁচ বছরের মাথায় বরখাস্ত হতে হলো তাকে। গত ৯ নভেম্বর প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচটা হয়ে থাকল টটেনহামের কোচ হিসেবে তার শেষ ম্যাচ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ