খেলা

দ. কোরিয়াকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল

দ. কোরিয়াকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল
দ. কোরিয়াকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দ. কোরিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিল ব্রাজিল। টানা ব্যর্থতার পর অবশেষে গতকাল মঙ্গলবার রাতে ৩-০ গোলে জিতেছে দলটি। ব্রাজিলের পক্ষে গোল করেছেন পাকুয়েতা, কোতিনহো এবং দানিলো ।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে তিতের শিষ্যরা। সফলতাও আসে দ্রুতই। ৯ মিনিটে লোদির বাড়ানো বল থেকে ব্রাজিলকে লিড এনে দেন পাকুয়েতা।

এরপর ৩৬ মিনিটে দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্ন মিউনিখের তারকা কোতিনহো। ফলে বিরতির আগেই ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে আবারও এসিস্ট করেন লোদি। লোদির বাড়ানো বল থেকে গোল করে ৩ গোলের লিড এনে দেন দানিলো।

পরে আর কোন গোল না হলেও ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এর আগে সাউথ কোরিয়ার বিপক্ষে মোট ৫ বার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এর মধ্যে ৪ বারই জয় পেয়েছে সেলেকাওরা। অপর ম্যাচটি ড্র হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ