খেলা

জাভেদ ওমরকে আইসিসির বিশেষ সম্মান

জাভেদ ওমরকে আইসিসির বিশেষ সম্মান
জাভেদ ওমরকে আইসিসির বিশেষ সম্মান

বাংলাদেশ দলের সাবেক তারকা ওপেনার জাভেদ ওমর বেলিমকে সম্মান জানিয়ে টুইট করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।

১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দাপুটে ক্রিকেট খেলে যাওয়া এ তারকা ক্রিকেটারের ৪৩তম জন্মদিন আজ সোমবার। ১৯৭৬ সালের ২৫ নভেম্বর পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহন করেন তিনি। বেড়ে উঠেছেন হোসনি দালান এলাকায়। তার পিতার নাম মোহাম্মদ ওমর বেলিম ও মাতা জুবেদা খাতুন বেলিম। ছোটবেলা থেকেই ক্রিকেটে ধ্যানজ্ঞ্যান ছিল তার।

১৯৯৫ সালে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে যাত্রা শুরু জাভেদ ওমর বেলিমের। বাংলাদেশের চার প্রজন্মের সঙ্গে ক্রিকেট খেলেছেন তিনি। ১২ বছরের ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে ৫৯ ম্যাচ খেলে ২৩.৮৫ গড়ে ১০টি ফিফটির সাহায্যে ১ হাজার ৩১২ রান করেন তিনি।

আর ২০০১ সালে দেশের ১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় জাভেদ ওমরের। ৭ বছরের টেস্ট ক্যারিয়ারে এক সেঞ্চুরি আর আট ফিফটিতে ২২.৫ গড়ে ১ হাজার ৭২০ রান করেন তিনি।

কলকাতায় সদ্য শেষ হওয়া ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স ঐতিহাসিক গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট দেখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আমন্ত্রণ পান জাভেদ ওমর। অবশ্য ভারত সফরে ইন্দোর ও ইডেন টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ