খেলা

ফুটবলসহ সব খেলাধুলায় ৪ বছরের নিষেধাজ্ঞা পাচ্ছে রাশিয়া!

ফুটবলসহ সব খেলাধুলায় ৪ বছরের নিষেধাজ্ঞা পাচ্ছে রাশিয়া!
ফুটবলসহ সব খেলাধুলায় ৪ বছরের নিষেধাজ্ঞা পাচ্ছে রাশিয়া!

রাশিয়াকে চার বছরের জন্য বিশ্বব্যাপী ফুটবলসহ সব ধরনের খেলাধুলা থেকে নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির একটি প্যানেল।

রাশিয়ার কর্মকর্তারা অ্যান্টিডোপিং নিয়ন্ত্রকদের কাছে জমা দেয়া একটি ডাটাবেস থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেছে বলে তদন্তকারীরা জানতে পেরেছে। এরপরই তদন্ত কমিটি এই প্রস্তাব করেছে। খবর নিউইয়র্ক টাইমসের।

এই প্রস্তাবনাগুলি অনুমোদিত হলে, রাশিয়ান ক্রীড়াবিদ এবং দলগুলি কেবল আগামী বছরের টোকিও অলিম্পিক থেকে নয় বরং বিভিন্ন বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা থেকেও নিষিদ্ধ হবে।

এই প্রস্তাবের অধীনে, রাশিয়ান ক্রীড়াবিদরা নিরপেক্ষ ইউনিফর্মের মাধ্যমে অলিম্পিক গেমসে প্রতিযোগিতা করতে পারবে এবং দেশের পতাকা বা সংগীত বাজানো ছাড়া তারা যে কোনো পদক জিততে এবং তা সংগ্রহ করতে পারবে।

ডোপিং বিধি লঙ্ঘনের জন্য ৪ বছরের শাস্তি এবং একই সঙ্গে ২০২০ সালের টোকিও অলিম্পিকস ও ২০২২ সালে কাতারের ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ হারাতে পারে।

রাশিয়ার খেলাধুলার ওপর যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে এটি শুরু হবে ২০২০ সালে ১ জানুয়ারি থেকে। এর মাধ্যমে দেশটি ৩টি অলিম্পিক গেমস থেকে বঞ্চিত হতে পারে।

এর আগে ২০১৮ সালে পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক গেমসেও রাশিয়া খেলতে পারেনি। যদিও নির্দিষ্ট কিছু অ্যাথলেট নিরপেক্ষ পোশাকে 'রাশিয়া থেকে অলিম্পিক অ্যাথলেট হিসেবে' প্রতিযোগিতায় অংশ নেন। এই নিষেধাজ্ঞা রাশিয়াকে অবশ্যই ২০২০ সালের টোকিও এবং ২০২২ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত খেলা থেকে সরিয়ে দেবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ