খেলা

দলের ব্যর্থতার মাঝেও র‌্যাংকিংয়ে উন্নতি মুশফিকের

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

ভারত সফরটা ভালো হয়নি বাংলাদেশের। একের পর এক হার, সিরিজ পরাজয় সব মিলিয়ে হতাশাজনক অবস্থা। সবচেয়ে বেশি হতাশার ছিলো দিবা-রাত্রির টেস্টে পারফরমেন্স। মাত্র দুই দিন ৪৭ মিনিটে নিজেদের প্রথম গোলাপি বলের টেস্টে হার মানে টাইগাররা।

দলের যখন এই অবস্থা তখন মুশফিক ভক্তদের জন্য একটি সুখবর রয়েছে। আর তা হলো মুশফিকুর রহিম আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে এগিয়েছেন।

ব্যাটসম্যানদের তালিকায় চার ধাপ এগিয়েছেন মুশফিক। ৬১৪ রেটিং নিয়ে বর্তমানে ২৬তম স্থানে রয়েছেন তিনি। তারপরই আছেন ওপেনার তামিম ইকবাল। তিনি ৬১৩ রেটিং নিয়ে ২৭তম স্থানে রয়েছেন। আর মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন ৫৩৬ রেটিং নিয়ে ৪৪তম স্থানে।

এছাড়া র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে উইকেটরক্ষক লিটন দাসেরও। ৮ ধাপ এগিয়ে তিনি ৭৮তম স্থানে উঠে এসেছেন। তার রেটিং ৪১৭।

ইন্দোর টেস্টে প্রথম ইনিংসে ৪৩ রান করেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে করেন ৬৪ রান। আর কলকাতার ইডেনে গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে শূন্য রান করেন। দ্বিতীয় ইনিংসে করেন ৭৪ রান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ