খেলা

বুমরাহর বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ: কপিল

বুমরাহর বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ: কপিল
বুমরাহর বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ: কপিল

স্বদেশী পেস সেনসেশন জাসপ্রিত বুমরাহর বোলিং অ্যাকশনের তীব্র সমালোচনা করেছেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব। তার মতে, ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণেই বারবার চোটে পড়ছে বুমরাহ। বোলিং অ্যাকশন ভালো হওয়ায় তার চেয়ে বেশি দিন ক্রিকেট খেলতে পারবে ভুবনেশ্বর কুমার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ সফল হন বুমরাহ। পরে চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি। বাংলাদেশের বিপক্ষেও ছিলেন না এ তারকা পেসার। সবকিছু ঠিক থাকলে নতুন বছরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে তার।

কপিল বলেন,বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হওয়ায় ঘন ঘন চোট পাচ্ছে বুমরাহ। বল করার সময় শরীরের চেয়ে হাত বেশি ব্যবহার করে সে। এ কারণে তার ক্যারিয়ার খুব একটা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা নেই। তবে অ্যাকশন শুধরালে এর আয়ু বাড়তে পারে।

তিনি মনে করেন, ভুবনেশ্বর বেশি দিন ক্রিকেট খেলে যেতে পারবে। কারণ, সে (ভুবি) হাতের চেয়ে শরীর বেশি ব্যবহার করে।

বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে সমালোচনা এ নতুন নয়। ক্যারিয়ারে শুরুর দিকে এজন্য তাকে কম কটাক্ষ সহ্য করতে হয়নি। সেই তিনি এখন ভারত তথা বিশ্বের অন্যতম সেরা পেসার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ