খেলা

বরখাস্ত হলেন আর্সেনাল কোচ উনাই এমেরি

বরখাস্ত হলেন আর্সেনাল কোচ উনাই এমেরি
বরখাস্ত হলেন আর্সেনাল কোচ উনাই এমেরি

ব্যর্থতার দায়ে বরখাস্ত হলেন আর্সেনালের কোচ উনাই এমেরি। টানা সাত ম্যাচ জয়হীন থাকা ক্লাবটিতে দুই বছরেরও কম সময় দায়িত্ব পালন শেষে আজ তাকে অব্যাহতি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ১৯৯২ সালের পর ক্লাবের ইতিহাসে এমন ব্যর্থতা এই প্রথম।

গতকাল বৃহস্পতিবার নিজেদের মাঠে অনুষ্ঠিত ইউরোপা লিগের ম্যাচে এইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের কাছে ২-১ গোলে পরাজিত হবার পর বরখাস্ত হলেন ৪৮ বছর বয়সি এই স্প্যানিশ কোচ। অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে ক্লাবটির দায়িত্ব গ্রহণ করেছেন তার সহকারী ফ্রেডি লিউনবার্গ । নতুন কোচ খুঁজে না পাওয়া পর্যন্ত তিনিই ক্লাবের দায়িত্ব পালন করবেন।

১৯৯২ সালে জর্জ গ্রাহামের অধীনে ক্লাবটি টানা ৫ ম্যাচে ড্র ও তিন ম্যাচে পরাজিত হয়েছিল। এবার এমেরির অধীনে তারা টানা ৫ ম্যাচে ড্রয়ের সঙ্গে হেরে গেছে দুই ম্যাচে। এতে ক্ষিপ্ত সমর্থকরা ক্লাব পরিচালকদের কাছ থেকে ‘সিদ্ধান্তমুলক পদক্ষেপ’ দাবি করেন। পরিচালকরাও এর তড়িৎ জবাব দেন ২০১৮ সালের মে মাসে নিয়োগ দেয়া এমেরিকে চাকুরিচ্যুত করে।

এক লিখিত বিবৃতিতে ক্লাবটি জানায়, উনাই এমেরি ও তার কোচিং স্ট্রাফদের সঙ্গে আজ থেকে আমরা সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিচ্ছি। ফ্রেডি লুংবার্গকে আমরা অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দিয়েছি। আমরা নতুন কোচ খুঁজতে শুরু করেছি। এই প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা এ বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দেব।’

এর ফলে সেন-গোরান এরিকসনের পর প্রথম সুইডিশ কোনো কোচ হিসেবে প্রিমিয়ার লিগের ক্লাবের দায়িত্ব পালন করতে যাচ্ছেন লুংবার্গ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ