খেলা

বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু চাকমা

বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু চাকমা
বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু চাকমা

নেপালের কাঠমান্ডুতে চলমান এসএ গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন রাঙামাটির দিপু চাকমা। ভারতের বিপক্ষে তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে এ স্বর্ন পদক অর্জন করেন তিনি।

সোমবার (২ ডিসেম্বর) এসএ গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু চাকমা। এর আগে সকালে বাংলাদেশকে প্রথম ব্রোঞ্জ পদক উপহার দিয়েছিলেন হুমায়রা আক্তার অন্তরা।

রবিবার (১ ডিসেম্বর) নেপালের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে এসএ গেমসের উদ্বোধন করা হয় এসএ গেমসের।

এসএ গেমসের এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দেশের তিন হাজারেরও বেশি ক্রীড়াবিদরা। এর মধ্যে বাংলাদেশের ৫৯৫ জন, নেপালের ৬৪৮ জন, ভারতের ৪৬১ জন, পাকিস্তানের ৪১৩ জন, মালদ্বীপের ৩৩২ জন, ভুটানের ১৪২ জন ও শ্রীলঙ্কার ৬২২ জন। এই গেমসে পদক হিসেবে থাকবে স্বর্ণ ৩১৭টি, রৌপ্য ৩১৭টি ও ব্রোঞ্জ ৪৭৯টি। এবারের আসরটি শেষ হবে আগামী ১০ ডিসেম্বর।

৭১৮ জনের দল নিয়ে ১২তম এসএ গেমসে বাংলাদেশ অংশ নিয়ে অর্জন করে চারটি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ৫৬টি ব্রোঞ্জসহ মোট ৭৫টি পদক। এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ