খেলা

পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থারকে নিয়োগ দিল শ্রীলংকা

পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থারকে নিয়োগ দিল শ্রীলংকা
পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থারকে নিয়োগ দিল শ্রীলংকা

পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থারকে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। লাসিথ মালিঙ্গাদের নতুন প্রধান কোচ হিসাবে মিকি আর্থারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে লংকান ক্রিকেট বোর্ড। দুই বছরের চুক্তিতে শ্রীলংকা দলের সঙ্গে যুক্ত হলেন ৫১ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান সাবেক এ ক্রিকেটার।

সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে মিকি আর্থারের অধীনে খেলে পাকিস্তান। বিশ্বকাপে প্রত্যাশিত ফল বয়ে আনতে না পারায় চাকরি হারান মিকি। সেই পাকিস্তানের বিপক্ষেই ২ ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলংকা ক্রিকেট দলের কোচের ভূমিকায় দেখা যাবে আর্থারকে।

বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্দিকা হাতুরুসিংহকে খুব আগ্রহের সঙ্গেই নিয়োগ দিয়েছিল শ্রীলংকা। কিন্তু সাকিব-তামিমদের সফল সাবেক কোচ নিজ দেশে প্রত্যাশিত সাফল্য আনতে পারেননি। সবশেষ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া হাথুরুসিংহের শীষ্যরা।

১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলংকা এবারের বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারান হাথুরুসিং। তার পরিবর্তে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড লংকান সাবেক তারকা পেসার রমেশ রত্নায়কের হাতে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেয়। তার অধীনে পাকিস্তানের মাঠে সরফরাজদের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা।

পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থার এবং ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। মিকি আর্থারের অধীনেই ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এই আর্থারের অধীণেই দক্ষিণ আফ্রিকা টেস্টে বিশ্বের এক নম্বর দলে পরিণত হয়েছিল।

সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম, ক্রিকইনফো, বিবিসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ