খেলা

কোহলি ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

কোহলি ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কোহলি ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

২০৮ রানের বিশাল টার্গেট দিয়েও পাত্তা পেল না ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির ঝড়ো ইনিংসে ৮ বল বাকী রেখেই জয় তুলে নিল ভারত। এদিন কোহলি ৫০ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন।

হায়দারাবাদে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২ রান করে ফিরেন ওপেনার লেন্ডন সিমন্স। শুরুতে ধাক্কা খেলেও, ওয়েস্ট ইন্ডিজের পরের দিকের ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের উপর চড়াও হন। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

ওপেনার এভিন লুইস ৩টি চার ও ৪টি ছক্কায় ১৭ বলে ৪০, ব্রান্ডন কিং ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৩১, শিমরোন হেটমায়ার ২টি চার ও ৪টি ছক্কায় ৪১ বলে সর্বোচ্চ ৫৬, অধিনায়ক কাইরন পোলার্ড ১টি চার ও ৪টি ছক্কায় ১৯ বলে ৩৭, জেসন হোল্ডার ১টি চার ও ২টি ছক্কায় ৯ বলে অপরাজিত ২৪ ও উইকেটরক্ষক দিনেশ রামদিন ৭ বলে অপরাজিত ১১ রান করেন। ভারতের যুজবেন্দ্রা চাহাল ২টি উইকেট নেন।

জবাবে চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ৮ রান করা রোহিত শর্মাকে হারায় ভারত। এরপর একশ’ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন ওপেনার লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাট কোহলি। ৫টি চার ও ৪টি ছক্কায় ৪০ বলে ৬২ রানে ফিরেন রাহুল।

এরপর উইকেটরক্ষক ঋসভ পান্থ ১৮ ও শ্রেয়াস আইয়ার ৪ রানে থামলেও এক প্রান্ত আগলে ভারতের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। ৬টি করে চার-ছক্কায় নিজের নান্দনিক ইনিংসটি সাজান ভারত অধিনায়ক। স্পর্শ করে ভারত।

আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ