খেলা

শেষ ম্যাচে সিরিজ নিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

শেষ ম্যাচে সিরিজ নিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
শেষ ম্যাচে সিরিজ নিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ তৃতীয় ম্যাচে নিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার (৮ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। ১১ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে নামবে দুদল।

প্রথমে ব্যাট করে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান করে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন শিভাম দুবে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ঋসভ পন্ত। ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস ও হেইডেন ওয়ালস ২টি করে উইকেট শিকার করেন। এই লক্ষ্য ১৮ ওভার ৩ বল খেলে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেট হারিয়ে তারা করে ১৭৩ রান।

উইন্ডিজের হয়ে ওপেনার লিন্ডে সিমন্স ৬৭ রান তরে অপরাজিত থাকেন। হয়েছেন ম্যাচ সেরাও। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে আরেক ওপেনার এভিন লুইসের ব্যাটে ভারতের হয়ে একটি করে উইকেট তুলে নেন ওয়াসিংটন সুন্দর ও রবিন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ শেষবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২০১৮ সালে। এখন ভারতের বিপক্ষে যদি এই সিরিজটি তারা না জেতে তাহলে টি-টোয়েন্টিতে কোন সিরিজ জয় ছাড়াই শেষ করতে হবে ২০১৯ সাল।

আজকের ম্যাচটিতে ১৯ রান করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এখন ৭৪ ম্যাচ খেলে তার রান ২৫৬৩। অন্যদিকে দ্বিতীয়স্থানে রয়েছে রোহিত শর্মা। ১০৩ ম্যাচ খেলে তিনি করেছেন ২৫৬২ রান। আজকেই মূলত রোহিত শর্মার কাছ থেকে সর্বোচ্চ রানের খেতাবটি নিয়েছেন কোহলি। তাও ১ রানের ব্যবধানে!

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ