খেলা

বার্সার কাছে হেরে ইন্টার মিলানের বিদায়

বার্সার কাছে হেরে ইন্টার মিলানের বিদায়
বার্সার কাছে হেরে ইন্টার মিলানের বিদায়

লিওনেল মেসি-জেরার্ড পিকে বিহীন বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। অন্যদিকে ঘরের মাঠে স্লাভিয়া প্রাগের বিপক্ষে জয়ে ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলোতে বার্সেলোনার সঙ্গী হয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার রাতে ইন্টারের মাঠ সান সিরোতে ২-১ ব্যবধানের জয় পেয়েছে ভালভার্দের দল।

নিজেদের প্রথম ৫ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে আগেই শেষ ষোলোর টিকিট কেটে রেখেছিলো স্প্যানিশ জায়ান্টরা। এ মৌসুমের ‘ডেথ গ্রুপ’ এই গ্রুপের অন্য দুই দল ইন্টার মিলান ও বরুশিয়া ডর্টমুন্ড ৭ পয়েন্ট করে নিয়ে সমান আশায় বাঁচিয়ে রেখেছিলেন। গতকাল রাতে ডর্টমুন্ড নিজেদের পয়েন্ট ১০ করে ফেললেও ৭ পয়েন্ট নিয়েই বিদায় নিতে হলো ইন্টার মিলানকে। গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল দল স্লাভিয়া প্রাগের সংগ্রহ শেষ পর্যন্ত ২ পয়েন্ট।

কঠিন সমীকরণের ম্যাচে ২৩ মিনিটে গোল হজম করে বসেন কন্তের শিষ্যরা। বার্সাকে এগিয়ে দেন চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচ খেলতে নামা কার্লেস পেরেজ। তবে প্রথমার্ধেই সেই গোল পরিশোধ করে আশা জাগিয়ে রেখেছিলেন রোমেলু লুকাকু। ৪৪ মিনিটে বার্সার জালে বল জড়ান এই বেলজিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে আরো মরিয়া হয়ে ওঠে ইন্টার মিলান। কিন্তু ভাগ্য তাদের সাথে ছিলো না। লাওটারো মার্টিনেজের দুটি গোল অফসাইডের কারণে নষ্ট হয়। উল্টো ৮৬ মিনিটে লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের সামান্য বাইরে থেকে নিচু শটে ইন্টার গোলরক্ষককে পরাস্ত করেন বদলি খেলোয়াড় আনসু ফাতি। সদ্য ১৭ পেরোনো এই ফরোয়ার্ড মাঠে নেমেছিলেন তখন দুই মিনিটও হয়নি। চ্যাম্পিয়নস লিগে ফাতির এটি তৃতীয় ম্যাচে প্রথম গোল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ