খেলা

ক্লাব ব্রুজকে ৩-১ ব্যবধানে হারাল রিয়াল

ক্লাব ব্রুজকে ৩-১ ব্যবধানে হারাল রিয়াল
ক্লাব ব্রুজকে ৩-১ ব্যবধানে হারাল রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো ও লুকা মদ্রিচ একটি করে গোল করেছেন। অন্যদিকে ক্লাব ব্রুজের একটি গোল পরিশোধ করেন হান্স ভানাকেন।

বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ক্লাব ব্রুজের মাঠে খেলতে নামে রিয়াল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচটি। কিন্তু কোনও দল প্রথমার্ধে গোল করতে পারেনি। যদিও যোগ করা সময়ে রিয়ালের জালে বল পাঠিয়েছিল ব্রুজ। কিন্তু ভিএআর দেখে গোল দেননি রেফারি।

দ্বিতীয়ার্ধ্বে ব্রুজকে চেপে ধরে রিয়াল। ম্যাচের ৫৩তম মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। দুই মিনিট পরেই হান্স ভানাকেনের গোলে সমতা ফেরে ব্রুজ। ৬৪তম মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। ইয়োভেচির কাছ থেকে বল পেয়ে শট নিতে চেয়েছিলেন রদ্রিগো। তিনি নিয়ন্ত্রণ হারালে ক্লিয়ার করতে চেয়েছিলেন সিমোন ডেলি। তার শটে রদ্রিগোর পায়ে লেগে বল যায় অরক্ষিত ভিনিসিউসের কাছে। খুব কাছ থেকে ঠিকানা খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর যোগ করা সময়ে কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান মদ্রিচ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ