খেলা

চট্টগ্রামের ব্যাটিং ঝড়ে রংপুরের হার

চট্টগ্রামের ব্যাটিং ঝড়ে রংপুরের হার
চট্টগ্রামের ব্যাটিং ঝড়ে রংপুরের হার

বঙ্গবন্ধু বিপিএলের চতুর্থ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটিং ঝড়ে হেরেছে উড়ে গেছে রংপুর রাইডার্স। রংপুরের দেয়া ১৫৮ রানের টার্গেটে খেলতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ বল বাকি থাকতেই ৬ উইকেটে পৌঁছে যায় জয়ের বন্দরে।

টস হেরে রংপুর রাইডার্স ব্যাটিংয়ে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৭ রান। খেলতে নেমে দলিয় ২৫ রানের মাথায় প্রথম উইকেট হারায়। রংপুরের পক্ষে ৫৪ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন মোহাম্মদ নাইম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে উইলিয়ামস ২টি, মেহেদী হাসান রানা, রুবেল হোসাইন, মাহমুদুল্লাহ ও রাইয়্যান বুর্ল তুলে নেন একটি করে উইকেট।

জবাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলতে নেমে ১০ বল ও ৬ উইকেটে হাতে রেখেই জয় তুলে নেয়। দলের পক্ষে ৩৪ বলে ওয়াল্টন করেন সর্বোচ্চ ৫০ রান। রংপুরের হয়ে লুইস তুলে নেন ২টি উইকেট।

এর আগে বিপিএলের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে পাঁচ উইকেটে জয়লাভ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দ্বিতীয় দিনে চতুর্থ ম্যাচে খুলনার কাছে আট উইকেটে হারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার কাছে ১০৫ রানে হেরেছে রংপুর রাইডার্স।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ