খেলা

দক্ষিণ আফ্রিকার হেড কোচ হলেন মার্ক বাউচার

দক্ষিণ আফ্রিকার হেড কোচ হলেন মার্ক বাউচার
দক্ষিণ আফ্রিকার হেড কোচ হলেন মার্ক বাউচার

দক্ষিণ আফ্রিকার হেড কোচ হলেন দেশটির সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচার। তাকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নবনিযুক্ত বোর্ড পরিচালক গ্রায়েম স্মিথ।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই নানা অনিয়মের অভিযোগে বোর্ড পরিচালক কর্তাদের দফায় দফায় পদত্যাগ ও বরখাস্ত চলতে থাকে। মূলত ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের অভিযোগের প্রেক্ষিতেই দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদ থেকে থাবাং মোরেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার ওপর অসন্তোষের জের ধরে কয়েক দিন আগেই পদত্যাগ করেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বোর্ডের চেয়ারপারসন ইকবাল খান ও পরিচালক শার্লি জিল। তার প্রেক্ষিতেই পরিচালক পদে আসেন সাবেক তারকা ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ। আর তার প্রথম কাজ হিসেবেই কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচার। তিনি দেশের হয়ে খেলেছেন ১৪৭ টেস্ট, ২৯৫ ওয়ানডে ও ২৫ টি টি-টোয়েন্টি।

এর আগে ২০১৬ সাল থেকে দেশটির এক ঘরোয়া দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন বাউচার। যেখানে একটি প্রথম শ্রেণি, দুটি ওয়ানডে কাপ ও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এছাড়া বাউচার কোচিংয়ে পাকাভুক্ত হয়ে বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে খেলার স্বাদ পেয়েছেন। যাদের মধ্যে এইডেন মার্করাম, লুঙ্গি এনগিডি এবং হেইনরিখ ক্লাসেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ