খেলা

ব্রিটেনের সেরা বেন স্টোকস

ব্রিটেনের সেরা বেন স্টোকস
ব্রিটেনের সেরা বেন স্টোকস

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে জয় পায় ইংল্যান্ড। শেষ বলে মার্টিন গাপটিলকে রান আউট করে প্রথম ক্রিকেট বিশ্বকাপের স্বাদ পায় তারা। বিশ্বকাপ তো দূরে থাক কোনো ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও সুপার ওভারের দেখা পায়নি ক্রিকেট বিশ্ব। টান টান উত্তেজনা পূর্ণ সুপার ওভারটিও টাই হয়। তবে বাউন্ডারি ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় বেন স্টোকস-ইয়ন মরগানরা। ফাইনালের এই চিত্র চিরতরে গেঁথে যায় প্রতিটি সমর্থকের মনে। আর ইংল্যান্ডেতো নতুন করে ক্রিকেটের উন্মাদনা তৈরি করে দেয় এই ম্যাচ। এবার ব্রিটিশদের ভোটে সেরা নির্বাচিত হয়েছে এই ম্যাচটির সবকিছু। প্রতিবছর দর্শকদের ভোটে ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি (বিবিসি) বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত করে। সেখানে বেন স্টোকসকে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে তারা।

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে সবচেয়ে বড় অবদান রাখেন বেন স্টোকস। ফাইনাল ম্যাচের মূল লড়াইয়ে ৮৪ রান করেন তিনি। এরপর সুপার ওভারে করেন ৮ রান। তার নায়োকোচিত ইনিংসই ইংল্যান্ডের জয়ের ব্যবধানটা তৈরি হয়। আর এই ইনিংসটির কারণেই মূলত ব্রিটেনের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। ১৫ তারিখ রাতে স্কটল্যান্ডের আগের দিনে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার। স্টোকস পুরস্কারটি জিততে পেছনে ফেলেছেন ফমুর্লা ওয়ানের ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন, ওয়েলসের রাগবি লিজেন্ড ওয়েন জনস। ম্যানসিটি ও ইংল্যান্ড ফুটবল তারকা রহিম স্টার্লিং, দৌড়বিদ দিনা স্মিথ ও অ্যাথলেট ক্যাটরিনা জনসনকে।

তাছাড়া বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ১ উইকেটের জয় পায় ইংল্যান্ড। ম্যাচটিতে ১৩৫ রান করে একাই জিতিয়েছিলেন স্টোকস। এই ইনিংসটিও তার সেরা খেলোয়াড় হতে বড় ভূমিকা রাখে।

এবছর ইংল্যান্ডকে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ এনে দেয়ায় ব্রিটেনের সেরা দলও নির্বাচিত হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। তাছাড়া সুপারওভারের শেষ বলে মার্টিন গাপটিলকে ইংল্যান্ড উইকেটরক্ষক জস বাটলারের করা রান আউটটি নির্বাচিত হয়েছে খেলাধুলার ক্ষেত্রে শতাব্দীর সেরা মুহূর্ত হিসেবে।

মাত্র দুই বছর আগেও কিন্তু বিভিন্ন ঝামেলায় নিজেকে জড়িয়েছিলেন বেন স্টোকস। নাইট ক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে পড়েছিলেন। তাছাড়া ক্রিকেটেও নিজের সেরাটা দিতে পারছিলেন না। সেই তিনি দুই বছরের মধ্যে নায়ক বনে গেলেন। তার এমন আমূল পরিবর্তনের জন্য সবচেয়ে বড় অবদান তার স্ত্রী ক্লেয়ার র‌্যাটক্লিফের। বিবিসির অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে এসেছিলেন তিনি। পুরস্কারের বিজয়ী ঘোষণার পরই স্ত্রীকে সবার আগে চুম্বন করেন তিনি। এরপর পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসেন। সেখানে তার বক্তৃতায় স্ত্রীকে ধন্যবাদ জানান।

এদিকে পুরস্কার অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিংকার। তবে তিনি ভুলবশত পরিচয় পর্বের সময় স্টোকসে বিজয়ী হিসেবে ঘোষণা করে বসেন। সঙ্গে সঙ্গে তিনি তার ভুল সংশোধন করে নেন। কিন্তু পরবর্তীতে স্টোকসই সেরা নির্বাচিত হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ