খেলা

মুশফিক ঝড়ে খুলনার জয়

মুশফিক ঝড়ে খুলনার জয়
মুশফিক ঝড়ে খুলনার জয়

বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় পর্বের খেলার প্রথম ম্যাচে মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহী রয়েলসের বিপক্ষে জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। দুপুরে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের জন্য পাঠায় খুলনা। রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮৯ রান। জবাবে খুলনা খেলতে নেমে ৫ উইকেট বাকি থাকতেই জয়ে বন্দরে পৌঁছে যায়।

রাজশাহীর হয়ে সোয়েব মালিক ৫০ বলে ৮টি চার ও ৪টি ছয়ের সাহায্যে সংগ্রহ করেন সর্বোচ্চ ৮৭ রান। খুলনার হয়ে মোহাম্মদ আমির তুলে নেন ২টি উইকেট।

খুলনা টাইগার্স ব্যাটিংয়ে নেমে শুরুতেই হারিয়ে ফেলে দুই উইকেট। রাসেলের বলে নাজমুল হাসান শান্ত ফিরে যান শূণ্য রানে এবং রহমানুউল্লাহ গুরবাজ ফিরে যান ৭ রান করে। এরপর দলের হাল ধরেন রুশো ও মুশফিক। রুশো ৩৫ বলে করেন ৪২ রান এবং শতকের দরজায় গিয়ে ৫১ বলে ৯৬ রানে ফিরে যান মুশফিক। পরে ৫ উইকেট থাকতেই খুলনা টাইগার্স পৌঁছে যায় জয়ের সোপানে।

বিকেলে দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখী হবে সিলেট থানডার। ম্যাচটি সন্ধা সাড়ে ৬টার দিকে অনুষ্ঠিত হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ