খেলা

ভারতের রেকর্ডের পুনরাবৃত্তি করল পাকিস্তান

ভারতের রেকর্ডের পুনরাবৃত্তি করল পাকিস্তান
ভারতের রেকর্ডের পুনরাবৃত্তি করল পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। গতকাল চতুর্থ দিন ৩ উইকেট হারিয়ে ৫৫৫ রান করে ইনিংস ঘোষণা করে তারা। আর এই রানের পাহাড় গড়তে সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের প্রথম চার ব্যাটসম্যান। ম্যাচের তৃতীয় দিন সেঞ্চুরি হাঁকিয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলী। আর গতকাল সেঞ্চুরি তুলে নেন বাবর আজম ও অধিনায়ক আজহার আলী। অধিনায়ক ১১৮ রান করে আউট হয়ে গেলেও ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন বাবর আজম।

আর বাবর সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে সঙ্গে ২০০৭ সালে ভারতের গড়া পুরনো এক রেকর্ডের পুনরাবৃত্তি হয়ে যায়। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে ঢাকার মিরপুর স্টেডিয়ামে ভারতের প্রথম চার ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। প্রায় ১ যুগ পর সেই রেকর্ড আবার পুনরাবৃত্তি করল পাকিস্তান।

এদিকে গতকাল শুধু রেকর্ড গড়েই বসে থাকেনি পাকিস্তান। শ্রীলঙ্কাকে হারিয়ে ম্যাচটি জয়েরও সব বন্দোবস্ত বলতে গেলে ইতোমধ্যেই করে ফেলেছে তারা। কারণ গতকাল শ্রীলঙ্কাকে তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠিয়ে ২১২ রানেই তাদের ৭ উইকেট তুলে নিয়েছে পাকিস্তানের বোলাররা। এখন আজ পঞ্চম দিন পাকিস্তানের জয় পেতে প্রয়োজন মাত্র ৩ উইকেট। আর শ্রীলঙ্কার প্রয়োজন ২৬৪ রান। যেটি প্রায় অসম্ভবই বলা যায়।

এদিকে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারিয়ে করেছিল ১৯১ রান। এরপর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করে ২৭১ রান। তবে পাকিস্তান তাদের ভেলকি দেয়ায় দ্বিতীয় ইনিংসে এসে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ উইকেট হারিয়ে তারা করে ৫৫৫ রান। ফলে শ্রীলঙ্কার সামনে দাঁড়ায় ৪৭৫ রানের পাহাড় সম লক্ষ্যমাত্রা। ভাবা হচ্ছিল শ্রীলঙ্কা ম্যাচ জিততে না পারলেও অন্তত ড্র করতে পারবে। কিন্তু সেটি হতে দিল না পাকিস্তানের বোলাররা। গতকাল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন নাসিম আব্বাস শাহ। অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে তাদের দ্বিতীয় ইনিংসে গতকাল পর্যন্ত সর্বোচ্চ রান করেন ওসাদা ফার্নান্দো। তিনি গতকাল সেঞ্চুরি তুলে নেন। ১০২ রান করে এখনো অপরাজিত রয়েছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ