খেলা

পিছিয়ে পড়েও সিরিজ ভারতের, কোহলির অনন্য রেকর্ড

পিছিয়ে পড়েও সিরিজ ভারতের, কোহলির অনন্য রেকর্ড
পিছিয়ে পড়েও সিরিজ ভারতের, কোহলির অনন্য রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো ভারত। অধিনায়ক বিরাট কোহলির দৃঢ়তায় সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ১০৭ রানের বড় জয় পান কোহলিরা। এদিকে সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে দারুণ একটি সুখবরও পেয়েছেন ভারতের অধিনায়ক। পরপর তিন বছর ক্রিকেটের সব ফরমেট মিলিয়ে সর্বোচ্চ রানের কৃতিত্ব দেখালেন সময়ের সেরা অতুলনীয় এই ব্যাটসম্যান।

রবিবার কটকের বড়বাতি স্টেডিয়ামে ৩১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক বিরাট কোহলির ৮৫ রানে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ক্যারিবিয়ানদের পক্ষে কিমো পল তিনটি উইকেট তুলে নেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের ৮৯ ও কাইরোন পোলার্ডের ৭৪ রানে ভর করে ৩১৫ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

এই ম্যাচে ৮৫ রানের ইনিংস খেলে সতীর্থ রোহিত শর্মাকে পেছনে ফেলে টানা চতুর্থবারের মতো তিন ফরম্যাট মিলিয়ে বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বিরাট কোহলি। এর আগে টানা তিনবার কেউ এমন কীর্তি গড়তে পারেনি। এর আগে ২০১৬ সালে ২৫৯৫, ২০১৭ সালে ২৮১৮ এবং গত বছর ২৭৩৫ রান করেছিলেন এই ব্যাটসম্যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ