বঙ্গবন্ধু বিপিএলের ১৭তম ম্যাচে কুমিল্লা ওয়ারিওর্সকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা প্লাটুন। টস হেরে কুমিল্লা প্রথমে ব্যাটিংয়ে নেমে তিন উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬০ রান। জবাবে ঢাকা এক বল ও ৫ উইকেট বাকি থাকতেই জয় তুলে নেন।
কুমিল্লার পক্ষ হয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং তান্ডব চালায় রাজাপাকসা। তিনি ৬৫ বলের মাধ্যমে ৭টি ছয় ও ৪টি চারের সাহায্যে করেন সর্বোচ্চ ৯৬ রান। ঢাকার হয়ে মেহেদী হাসান মিরাজ চার ওভারে নয় রান দিয়ে একাই তুলে নিয়েছেন দু’টি উইকেট। অপর একটি উইকেট তুলে নেন শাহদাব খান।
ঢাকা প্লাটুন ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভাল করতে পারেনি। তিন জনই ফিরে যান শূণ্য রানে। তবে তামিম, মেহেদী, মুমিনুল ও আফ্রিদির সমন্বয়ে জয় তুলে নেয় ঢাকা। ঢাকার পক্ষে সর্বোচ্চ রান করেন মহেদেী হাসান। ২৯ বলে ৭টি ছয় ও ২টি চারের সাহায্যে দুর্দান্তভাবে সংগ্রহ করেন ৫৯ রান।
সন্ধা সাড়ে ছয়টায় খুলনা টাইগার্সের মুখোমুখী হবে রাজশাহী রয়েলস।