খেলা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করলো আয়ারল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করলো আয়ারল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করলো আয়ারল্যান্ড

আগামী বছর আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। যেখানে ওয়ানডের সঙ্গে টেস্টও খেলার কথা ছিল টাইগারদের। তবে আর্থিক অসঙ্গতির কারণে টেস্টটি খেলতে অপারগতা জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট। তার পরিবর্তে আইরিশরা খেলতে চায় টি-টোয়েন্টি সিরিজ।

তবে টেস্ট বাতিল হলেও ওয়ানডে সিরিজ আয়োজনে কোনো প্রতিবন্ধকতা থাকছে না। ইতিমধ্যে সিরিজের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

ক্রিকেট আয়ারল্যান্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে আগামী বছরের ১৪ মে। এরপর ১৬ এবং ১৯ মে বাকি দুই ওয়ানডে। তিন ম্যাচেরই ভেন্যু স্টরমন্টে।

এদিকে, একমাত্র টেস্টের বদলে আইরিশরা টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সেই সিরিজটি এখনও চূড়ান্ত হয়নি।

তবে শোনা যাচ্ছে, টি-টোয়েন্টি সিরিজটি হতে পারে চার ম্যাচের। সবগুলো ম্যাচই হবে ইংল্যান্ডের মাঠে। কেননা এই সময়টায় নিজেদের আন্তর্জাতিক ভেন্যুগুলোর সংস্কার করবে আইরিশরা। সিরিজটি শুরু হতে পারে মে মাসের শেষ সপ্তাহে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ