খেলা

এলিট ক্লাবের সদস্য হচ্ছেন এন্ডারসন

এলিট ক্লাবের সদস্য হচ্ছেন এন্ডারসন
এলিট ক্লাবের সদস্য হচ্ছেন এন্ডারসন

টেস্টে এলিট ক্লাবের সদস্য হতে যাচ্ছেন ইংল্যান্ড পেসার জেমস এন্ডারসন। আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে খেলতে নামলেই ১৫০ টেস্ট খেলা এলিট ক্লাবের সদস্য বনে যাবেন ডান-হাতি এন্ডারসন। ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের নবম খেলোয়াড় হিসেবে টেস্টে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন তিনি।

এর আগে ইংল্যান্ডের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ১৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সাবেক অধিনায়ক ও খেলোয়াড় অ্যালিস্টার কুক। অবসর নেয়ার আগে ১৬১ ম্যাচে ১২,৪৭২ রান করেছেন তিনি। কুকের পর ইংল্যান্ডের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১৫০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন এন্ডারসন। এখন পর্যন্ত ১৪৯ ম্যাচে ৫৭৫ উইকেট নিয়েছেন এন্ডারসন।

কুক ছাড়াও বিশ্বের মধ্যে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন ভারতের শচীন টেন্ডুলকার (২০০টি), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৬৮টি)-স্টিভ ওয়াহ (১৬৮টি), দক্ষিণ আফ্রিকা জক ক্যালিস (১৬৬টি), ওয়েস্ট ইন্ডিজের শিব নারায়ন চন্দরপল (১৬৪টি) এবং অ্যালান বোর্ডার (১৫৬টি)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ