খেলা

শচীনের নিরাপত্তা তুলে নিলো মহারাষ্ট্র, বাড়ালো মুখ্যমন্ত্রীর ছেলের নিরাপত্তা

শচীনের নিরাপত্তা তুলে নিলো মহারাষ্ট্র, বাড়ালো মুখ্যমন্ত্রীর ছেলের নিরাপত্তা
শচীনের নিরাপত্তা তুলে নিলো মহারাষ্ট্র, বাড়ালো মুখ্যমন্ত্রীর ছেলের নিরাপত্তা

রাজ্যসভার প্রাক্তন সাংসদ শচীন টেন্ডুলকারের নিরাপত্তা তুলে নিলো মহারাষ্ট্র সরকার। এতোদিন ‘এক্স ক্যাটাগরির নিরাপত্তা’ পেতেন শচীন। তবে বাড়ির বাইরে গেলে টেন্ডুলকারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে। অন্যদিকে এতোদিন ‘ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা’ পাওয়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এক্স ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থায় শচীনকে সর্বক্ষণ এক পুলিশকর্মী পাহাড়া দিতেন। অন্যদিকে, জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-পুত্র তথা শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরে।

এছাড়া, এনসিপি প্রধান শরদ পাওয়ারের নিরাপত্তা অপরিবর্তিত রাখা হয়েছে। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তাই বহাল থাকছে পাওয়ারের জন্য। জেড ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শরদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ার।

সমাজকর্মী অন্না হাজারের নিরাপত্তা কমানো হয়েছে। জেড ক্যাটাগরি থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অন্না হাজারে। উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নায়েকের নিরাপত্তা কমিয়ে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রাক্তন দুই বিজেপি মন্ত্রী একান্ত খাড়সে ও রাম শইন্ডের নিরাপত্তাও কমানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ