খেলা

২৪৭ রানে নিউজিল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

২৪৭ রানে নিউজিল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া
২৪৭ রানে নিউজিল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড ৪৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪০ রানেই অলআউট হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ফলে একদিন হাতে রেখেই ২৪৭ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। টম ব্লান্ডেল ২১০ বল খেলে ১২১ রানের ইনিংস খেলেও হার রক্ষা পায়নি নিউজিল্যান্ড।

দ্বিতীয় টেস্টে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠােয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ট্রাভিস হেডের ১১৪ রানের ওপর ভর করে অস্ট্রেলিয়া অলআউট হয় ৪৬৭ রানে। ৮৫ রান করে স্টিভেন স্মিথ। ৭৯ রান করেন অধিনায়ক পেইন এবং ৬৩ রান আসে মার্নাস লাবুশানের ব্যাট থেকে। জবাবে প্রথম ইনিংসে ১৪৮ রানেই অলআউট নিউজিল্যান্ড। প্যাট কামিন্সের ২৮ রানে ৫ উইকেটের তোপে উড়ে যায় কিউইরা। ৩ উইকেট নেন প্যাটিনসন এবং মিচেল স্টার্ক নিলেন ২ উইকেট।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ১৬৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৩৮ রান করেন ওয়ার্নার, ৩৫ রান করেন জো বার্নস। ৩০ রানে অপরাজিত থাকেন জো বার্নস। ফলে নিউজিল্যান্ডের সামনে অস্ট্রেলিয়ার লিড দাঁড়ায় ৪৮৭ রান। জয়ের জন্য ৪৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪০ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড হলেন ম্যাচ সেরা। এর আগে প্রথম টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে ২৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ