বঙ্গবন্ধু বিপিএলে প্রথমবারের মতো খেলতে দক্ষিণ আফ্রিকার ওপেনার ব্যাটসম্যান হাশিম আমলা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসছেন। বিপিএলে তিনি খুলনা টাইগার্সের হয়ে মাঠে নামবেন। টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে তাকে দলে ভেড়ালো খুলনা। টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত কেুলনার সঙ্গে থাকবেন তিনি। খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্বকাপের পর বিদায় নিয়েছেন হাশিম আমলা। টেস্ট ও ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও তিনি সফল ব্যাটসম্যান। হাশিম আমলা ১৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার ১২৬ স্ট্রাইক রেটে ৪২৮৪ রান রয়েছে। টি-টোয়েন্টিতে তিনি ২৭টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি করেন।
বঙ্গবন্ধু বিপিএলে সাত ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে খুলনা। আগামী ৩ জানুয়ারি ঢাকা প্লাটুনের বিপক্ষে খুলনার হয়ে খেলতেদ নামবে আমলা।
খুলনা টাইগার্স স্কোয়াড:
মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, আমির ইয়ামিন ও হাশিম আমলা।