খেলা

গেইল আসছেন আগামীকাল, খেলবেন শেষ পর্বে

গেইল আসছেন আগামীকাল, খেলবেন শেষ পর্বে
গেইল আসছেন আগামীকাল, খেলবেন শেষ পর্বে

বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট মাতাতে সোমবার (৬ জানুয়ারি) ঢাকায় আসছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। চলমান আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৭ জানুয়ারি রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলবেন তিনি।

বিপিএলের সবচেয়ে সফল বিদেশি পারফরমার ক্রিস গেইল সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফটে তার নাম দেখে অবাকই হয়েছিলেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। ফলে বিশেষ বঙ্গবন্ধু বিপিএলে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয় প্রথমে। কিন্তু পরবর্তী সময় তার সঙ্গে আলাপ-আলোচনা করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। অবশেষে দলটি জানায়, বিপিএলের শেষ দিকে খেলবেন গেইল।

অবশ্য গেইলকে ছাড়াই এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বিপিএলের শীর্ষে চট্টগ্রাম। চলতি বিপিএলে সর্বোচ্চ ও বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানও করে বন্দর নগরীর দলটি। তিনি আসার পর ঢাকায় শেষ পর্বে কোয়ালিফায়ার ও এলিমিনেটর পর্ব বা নকআউট পর্বের আগে দুটি রবিন লিগের ম্যাচ বাকি থাকবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। বাঁ-হাতি এই ব্যাটসম্যান ৬ জানুয়ারি ঢাকা আসার পর যে দুই ম্যাচ পাবেন, তার কোনোটি না জিতলেও হয়তো সেরা চারে থাকবে চট্টগ্রাম।

শনিবার (৪ জানুয়ারি) সিলেট পর্বের শেষ দিন খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারানো চট্টগ্রাম এখন ১০ ম্যাচে সর্বাধিক ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে (এ রিপোর্ট লেখা পর্যন্ত)। তবে গতকাল রাতের ম্যাচে সিলেট থান্ডার্সকে হারাতে পারলে সমান ১০ খেলায় ১৪ পয়েন্ট হয়ে যাবে রাজশাহী রয়্যালসেরও। আগামী ৭ ও ১১ জানুয়ারি শেরে বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শেষ দুটি ম্যাচ এই রাজশাহীর বিপক্ষে। এখন দেখার বিষয় চট্টগ্রাম না রাজশাহী- কোন দল এগোবে আর কে পেছাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ