খেলা

ফ্লেমিংকে ছাড়িয়ে শীর্ষে রস টেলর

ফ্লেমিংকে ছাড়িয়ে শীর্ষে রস টেলর
ফ্লেমিংকে ছাড়িয়ে শীর্ষে রস টেলর

দক্ষিণ আফ্রিকার কিংবদিন্ততুল্য ব্যাটসম্যান স্টিফেন ফ্লেমিংকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন রস টেলর। ওয়ানডের পর টেস্টেও নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার এখন টেলর।

৯৯ টেস্টে ১৯টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ১৭৪ রান সংগ্রহ করেছেন টেলর। ফ্লেমিং ১১১ টেস্টে ৯টি সেঞ্চুরির সাহায্যে করেছেন ৭ হাজার ১৭২ রান। ১০১ টেস্টে নিউজিল্যান্ডের হয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ ৬ হাজার ৪৫৩ রান করেছেন সাবেক অধিনায়ক ব্যান্ডন ম্যাককালাম।

আর ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে ২২৮ ম্যাচে ২০টি সেঞ্চুরির সাহায্যে সর্বোচ্চ ৮ হাজার ৩৭৬ রান করেছেন রস টেলর। ২৭৯ ম্যাচে ৮টি সেঞ্চুরির সাহায্যে ৮ হাজার ৭ রান করেন সাবেক অধিনায়ক স্টেফেন ফ্লেমিং। আর ২২৩ ম্যাচে ১৬টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ৯০ রান করেন নাথান অ্যাস্টেল।

দেশের হয়ে টেস্ট আর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহ করা ৩৬ ছুঁই ছুঁই টেলর বলেন, সবকিছু ঠিকমতো চলছে। আশা করি, নিউজিল্যান্ড দলের হয়ে আরও কয়েক বছর খেলতে পারব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ