খেলা

হ্যাটট্রিকে নতুন বছর শুরু রোনালদোর

হ্যাটট্রিকে নতুন বছর শুরু রোনালদোর
হ্যাটট্রিকে নতুন বছর শুরু রোনালদোর

রেকর্ড বইয়ে নাম তুলে নতুন বছর শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বছরের প্রথম ‌ম্যাচে জুভেন্টাস ফরোয়ার্ড দারুণ এক হ্যাটট্রিক করেছেন। ৩৪ বছর বয়সী এই তারকার ট্রেবলে অ্যালিঞ্জ স্টেডিয়ামে কাগলিয়ারির বিপক্ষে ৪-০ গোলে জিতেছে জুভরা। লিগে ইন্টার মিলানকে হটিয়ে শীর্ষে উঠেছে ওল্ড লেডিরা।

প্রথমার্ধে জুভেন্টাসকে রুখে দেয় কাগলিয়ারি। দ্বিতীয়ার্ধে শুরু হয় সিআরসেভেন শো। ম্যাচের ৪৯ মিনিটে দলের হয়ে এবং নিজের প্রথম গোল করেন তিনি। এরপর ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজেকে হ্যাটট্রিকের সামনে দাঁড় করান। আর দলকে তিনি এগিয়ে নেন ২-০ গোলে। এরপর দুই মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে ওল্ড লেডিরা। ৮১ মিনিটে হিগুয়েইন গোল করেন। আর ৮২ মিনিটে পর্তুগিজ যুবরাজ গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। দলের বড় জয় নিশ্চিত করেন।

জুভেন্টাসের হয়ে লিগে এটিই প্রথম ‌হ্যাটট্রিক রোনালদোর। এর আগে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের হয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। কিন্তু সিরি আ' তে এটিই প্রথম হ্যাটট্রিক তার। আর তার ওই ট্রেবলে এই শতকে বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা এবং ইতালিয়ান সিরি আ'তে হ্যাটট্রিক করলেন রোনালদো। এর আগে অ্যালেক্স সানচেজ গড়েন এই রেকর্ড।

চিলি স্ট্রাইকার সানচেজ প্রথমে ইতালিয়ান ক্লাব উদিনেসের হয়ে হ্যাটট্রিক করেন। উদিনেসের হয়ে ২০ গোল করেছেন তিনি। এর মধ্যে আছে একটি হ্যাটট্রিক। এরপর বার্সেলোনার হয়ে এবং পরে আর্সেনালের হয়ে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েন তিনি। আর রোনালদো এর আগে ম্যানইউ এবং রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক করেছেন।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ৩৬ লিগ হ্যাটট্রিক করা একমাত্র ফুটবলারও সাবেক রিয়াল তারকা। ২০০৮ সালের পরে লিগে এতো হ্যাটট্রিক কেউ পাননি। মেসির লিগ হ্যাটট্রিক ৩৪টি। আর তিনে থাকা সুয়ারেজের হ্যাটট্রিক মাত্র ১৬টি। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে এটি সিআরসেভেনের ৫৬তম হ্যাটট্রিক। দেশের হয়ে তিনি নয়বার অন্তত তিন গোল করার গৌরব অর্জন করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ