খেলা

লঙ্কানদের উড়িয়ে লিড নিল স্বাগতিক ভারত

লঙ্কানদের উড়িয়ে লিড নিল স্বাগতিক ভারত
লঙ্কানদের উড়িয়ে লিড নিল স্বাগতিক ভারত

ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। যার ফলে তিন ম্যাচ সিরিজে ভারত এগিয়ে গেছে ১-০ ব্যবধান।

ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। বিপরীতে স্বাগতিকদের ম্যাচ জিততে লেগেছে ১৭.৩ ওভার, পড়েছে মাত্র ৩টি উইকেট।

১৪৩ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭১ রান যোগ করেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। বেশি আক্রমণাত্মক খেলা রাহুল আউট হন ৩২ বলে ৪৫ রান করে। যা ইনিংস তথা ম্যাচেরই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

এরপর শিখর ধাওয়ান ২৯ বলে ৩২ ও শ্রেয়াস আইয়া ২৬ বলে ৩৪ রান করলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ভারতের। তবে তারা ম্যাচ জিতিয়ে বের হতে পারেননি। অধিনায়ক কোহলি ১৭ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন।

এর আগে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির আমন্ত্রণে টস হেরে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। দুই ওপেনার আভিশকা ফার্নান্দো এবং দানুশকা গুনাথিলাকা রয়েসয়ে ইতিবাচক সূচনাই করেছিলেন। তিনে নামা কুশল পেরেরাও করেন সাধ্যমত ব্যাটিং।

কিন্তু হতাশ করেন পরের ব্যাটসম্যানরা। যার ফলে প্রত্যাশিত সংগ্রহ দাঁড় করাতে পারেনি লঙ্কানরা। আভিশকা ১৬ বলে ২২, গুনাথিলাকা ২১ বলে ২০ ও কুশল করেন ২৮ বলে ৩৪ রান।

গতির ঝড় তুলে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নেন সাইনি। ঠাকুরের ৪ ওভারে খরচ হয় ২৩ রান, শিকার করেন ৩টি উইকেট। এছাড়া কুলদ্বীপ যাদভও নেন ২ উইকেট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ