খেলা

রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে ঢাকা প্লাটুন

রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে ঢাকা প্লাটুন
রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে ঢাকা প্লাটুন

বিপিএল চলতি আসরের ৩৮তম ম্যাচে রংপর রেঞ্জার্সের বিপক্ষে হেসে-খেলেই জয় পেয়েছে ঢাকা প্লাটুন। রংপুরের বিপক্ষে ৬১ রানের দাপুটে জয়ে ১০ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে উঠে গেল ঢাকা।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের গতি তাণ্ডবের মুখে পড়ে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার তামিম ইকবাল।

ইনিংসের শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ১৯ বলে তিনটি ছক্কা আর এক চারে অপরাজিত ৩১ রান করেন পাকিস্তানের স্পিনার শাদাব খান। রংপুরের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজ ও তাসকিন।

সহজ টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫.৩ ওভারে অলআউট হয় রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন আল-আমিন। এ ছাড়া ২০ রান করেন ক্যামেরন ডেলপোর্ট। দুই অঙ্কের রান করতে পারেননি ৮ জন ব্যাটসম্যান।

ঢাকা প্লাটুনের হয়ে ১৩ রানে ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান। এ ছাড়া দুটি করে উইকেট নেন শাদাব খান, মাশরাফি বিন মুর্তজা ও ফাহিম আশরাফ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ