খেলা

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে ফাইনালে রিয়াল

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে ফাইনালে রিয়াল
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে ফাইনালে রিয়াল

দলে নেই ইডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল, করিম বেনজামা। এক কথায় একেবারেই ভেঙ্গে পড়েছিল রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ। তবে সেই আক্রমণভাগের দুর্বলতাকে ছাপিয়ে বুধবার ফাইনাল নিশ্চিত করলো মাদ্রিদ। সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে যায় জিদান শিষ্যরা।

সেমি-ফাইনালের প্রথমার্ধের ১৫তম মিনিটে টনি ক্রুসের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপরই ৩৯ মিনিটের মাথায় মাদ্রিদের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ইসকো। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে। ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার লুকা মদ্রিচ। ৬৫ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বল বেশ নৈপুণ্যের সঙ্গেই ভ্যালেন্সিয়ার জালে পাঠান তিনি। এটি ছিল ভ্যালেন্সিয়ার ফাইনালে যাওয়ার স্বপ্নের কফিনে মাদ্রিদের তৃতীয় ও শেষ পেরেক। ম্যাচের একবারে শেষের দিকে অর্থাৎ অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে স্পট কিকে ভ্যালেন্সিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন দানি পারেহো। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।

এর আগে লা লিগার দুই ম্যাচে এই ভ্যালেন্সিয়ার বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছিল রিয়াল। তবে এবার ভিন্ন প্রতিযোগিতায় এবার সেই দলকেই ৩-১ গোলের ব্যবধানে সেমি-ফাইনাল থেকে উড়িয়ে দিল জিদানের শিষ্যরা।

আজ অপর সেমি-ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ