খেলা

সালাহকে হটিয়ে আফ্রিকার বর্ষসেরা 'মানে'

সালাহকে হটিয়ে আফ্রিকার বর্ষসেরা 'মানে'
সালাহকে হটিয়ে আফ্রিকার বর্ষসেরা 'মানে'

দু'জনেই লিভারপুলের অন্যতম সেরা তারকা। ক্লাবে দু'জনের জুটিটাও দারুণ জমে। আবার দু'জনই আফ্রিকান। কয়েক বছর ধরে এই অঞ্চলের সেরা হওয়ার লড়াইটাও হয়ে আসছে মোহামেদ সালাহ ও সাদিও মানের মধ্যে। আগের দুই আসরে মানেকে পেছনে ফেলে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মিসরের সালাহ। এবার তাকে হটিয়ে ২০১৯ সালের সেরা আফ্রিকান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের সেনেগাল তারকা মানে।

গোল ডটকমের প্রতিবেদন বলছে, মঙ্গলবার মিসরে কনফেডারেশন অব আফ্রিকান (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে মানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ৪৭৭ পয়েন্ট পেয়ে এ পুরস্কারটি জিতেন সেনেগালের এ উইঙ্গার। দ্বিতীয় হওয়া সালাহ ৩২৫ এবং তৃতীয় হওয়া ম্যানচেস্টার সিটির আলেজিয়ার রিয়াদ মাহরেজ পেয়েছেন ২৬৭ পয়েন্ট। ২০১৬ সালে আফ্রিকান বর্ষসেরা হয়েছিলেন মাহরেজ।

মিসরের এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, আর্জেন্টিনার সাবেক ফুটবলার হুয়ান সেবাস্তিয়ান ভেরন, ব্রাজিলের কাফু ছাড়াও আফ্রিকার ডিওফ, আহমেদ হাসান ও রাবাহর মতো তারকা ফুটবলাররা। ২০০১ সালে এল হাদি ডিওফের পর সেনেগালের দ্বিতীয় ফুটবলার হিসেবে আফ্রিকার সেরা এই অ্যাওয়ার্ড জিতেন ২৭ বছর বয়সী মানে, 'এই অ্যাওয়ার্ড জিততে পেরে আমি খুবই গর্ববোধ করছি। আমার জন্য এটা অনেক বড় একটা দিন।

গত বছর ক্লাব এবং জাতীয় দল মিলে মোট ৬১ ম্যাচে ৩৪ গোল করেছিলেন মানে। ১২টি গোলে সহায়তাও করেছিলেন। দ্বিতীয় হওয়া সালাহ ৫৫ ম্যাচে ২৬ গোল এবং ১০টি অ্যাসিস্ট করেছিলেন আর মাহরেজ ৪৮ ম্যাচে করেছিলেন ১৪ গোল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ