খেলা

নিউজিল্যান্ড সফরের আগে বড় ধাক্কা ভারতের

নিউজিল্যান্ড সফরের আগে বড় ধাক্কা ভারতের
নিউজিল্যান্ড সফরের আগে বড় ধাক্কা ভারতের

গত বছরের সেপ্টেম্বরে কোমরের চোটে অস্ত্রোপচার করাতে হয় হার্দিক পান্ডিয়ার। এরপর থেকে ভারতীয় দলের বাইরেই আছেন এই অলরাউন্ডার। তবে চলতি মাসে নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে হার্দিক ফিরতে পারেন, এমন কথাই শোনা যাচ্ছিল।

তবে দল নির্বাচন প্রক্রিয়ায় থাকলেও ফিটনেস পরীক্ষায় ফেল মেরেছেন ভারতীয় এই অলরাউন্ডার। জাতীয় দলের সিরিজের আগে নিউজিল্যান্ডে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলতে পাঠানোর কথা ছিল হার্দিককে। কিন্তু তিনি ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ‘এ’ দলে নেওয়া হয়েছে বিজয় শঙ্করকে।

রঞ্জি ট্রফিতে হার্দিককে না পরীক্ষা করেই তাকে ‘এ’ দলে রেখে দিয়েছিলেন ভারতীয় নির্বাচকেরা। কিন্তু জানা গিয়েছে, দুটো বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হন হার্দিক।

আগামী ২৪ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে ৫টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ান ডে এবং ২ টেস্টের সিরিজ শুরু ভারতের। যে সফরের দল বেছে নেওয়া হবে আজ (রবিবার)। হার্দিক অন্ততপক্ষে টি-টোয়েন্টি দলে থাকবেন, শোনা যাচ্ছিল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সদস্য সংবাদ সংস্থাকে এও বলেছিলেন, ‘হার্দিককে নিয়ে একটা ব্যাপারই দেখার। আন্তর্জাতিক স্তরে খেলার মতো ও ফিট হয়ে উঠেছে কি না।’

শনিবার রাতে জানা যায়, ফিট হয়ে উঠতে পারেননি এই অলরাউন্ডার। যার ফলে তাকে এখন দলের বাইরেই থাকতে হচ্ছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এমন সময়ে হার্দিককে দলে ফেরানোর একটা তোরজোর তো আছেই। কিন্তু তিনি নিজেই তো পাস করতে পারলেন না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ