অ্যাস্টন ভিলাকে গোল বন্যায় ভাসিয়ে দিয়ে উড়ন্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে ভিলাকে হারতে হয়েছে ৬-১ গোল ব্যবধানে। এই গোল উৎসবের দিনে ক্যারিয়ারের ১২তম হ্যাটট্টিক পেয়েছেন সার্জিও আগুয়েরো। প্রিমিয়ার লিগে বিদেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক এখন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
ম্যানচেস্টার সিটির আলো ছড়ানোর দিনে আগুয়েরো ছাড়াও গোলের দেখা পেয়েছেন রিয়াদ মাহারেজ ও গ্যাব্রিয়েল জেসুস। ৬টির মধ্যে মাহারেজের পা থেকেই আসে প্রথম দুই গোল। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে রাখেন ব্রাজিলিয়ান জেসুস।
সিটির কাছে বিধ্বস্ত হয়ে রেলিগেশন জোনে নেমে গেছে অ্যাস্টন ভিলা। এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতেও লিভারপুলের কাছে ৬-০ গোলে হারতে হয়েছিলো ভিলাকে। ভিলাকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের দুই নম্বরে এখন ম্যানচেস্টার। আর সিটির চেয়ে এক ম্যাচ কম খেলেও ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল।